আরো দুটি থানা ও পৌরসভার অনুমোদন


আরো দুটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
আজ সোমবার দুপুর ২টায় সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আরো দুটি থানা ও একটি পৌরসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
শফিউল আলম বলেন, ‘নরসিংদী সদর থানাকে ভেঙে মাধবদী থানা করা হবে। এর আগে মাধবদী পুলিশের একটি তদন্ত কেন্দ্র ছিল। এখন এটাকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সঙ্গে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা ভেঙে মহিপুর নামে একটি পৃথক থানা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’
সচিব জানান, এ ছাড়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করা হবে। ২০১৪ সালে আলফাডাঙ্গাকে পৌরসভা করার ঘোষণা দেয় সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













