ফের বাড়লো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা


অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। আবেদন ফরম ও প্রত্যয়নপত্র জমাদানের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ওইদিন পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে জমা দেয়া যাবে।
প্রসঙ্গত, প্রথমবার ১৫ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেয়া হয়। পরে তা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। পরে আরেক দফা বাড়িয়ে তা ২৯ ফেব্রুয়ারি করা হয়। এবার বাড়লো আরও এক দফা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













