রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেরানীগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

কেরানীগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ পানগাও এলাকায় জনৈক আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম গোবিন্দ চন্দ্র বসাক (৩২)। গোবিন্দের গ্রামের বাড়ী বরিশালের উজিরপুর এলাকায়। তার পিতার নাম সুধির চন্দ্র বসাক।

এ বিষয়ে গোবিন্দর স্ত্রী সুমিত্র রানী বলেন, আমার স্বামী রাজধানীর তাতিবাজার এলাকায় মসলার (জিরা,ধইনা ইত্যাদি) ব্যবসা করত। ব্যবসার জন্য সে তাতিবাজার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ধার নিয়েছে। গত কয়েকদিন যাবৎ পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিল। গতকাল তাকে এক পাওনাদার পাওনা টাকার জন্য চাপ দিলে সে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকালে দক্ষিণ পানগাও এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি