শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরবর্তী দুই বিশ্বকাপ রাশিয়া-কাতারেই

অবশেষে রাশিয়া আর কাতারেই হচ্ছে পরের দুটি বিশ্বকাপ। বিষয়টি আজ নিশ্চিত করেছেন ফিফার নব নির্বাচিত সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। বিশ্ব ফুটবলের জমজমাট আসর দুটি ২০১৮ সালে রাশিয়া আর ২০২২ সালে কাতারেই আয়োজিত হবে।

২০১০ সালের ডিসেম্বরে জুরিখে অনুষ্ঠিত বিতর্কিত ভোটের মাধ্যমে রাশিয়া ও কাতার পরবর্তী দুই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। পরে এই দুটি টুর্নামেন্টের স্বত্ব প্রাপ্তির বিডিং প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠার সুইস তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়।

সভাপতি নির্বাচিত হবার পরে জুরিখে ফিফার সদর দপ্তরে প্রথমবার অফিস করেন ইনফানতিনো। সেখানে সেলিব্রেটিদের নিয়ে একটি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি।

এরপর জানান, টুর্নামেন্টের স্বত্ব প্রাপ্তির বিডিং প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও কাতারেই হবে বিশ্বমঞ্চের পরের দুটি আসর।

রাশিয়া বিশ্বকাপ নিয়ে সংশয় না থাকলেও ফিফার নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছিল কাতারকে বিশ্বকাপের আয়োজন থেকে বিরত রাখতে।

সেখানকার গরম ফুটবলাররা সহ্য করতে পারবেন না চিন্তা করেই তারা এমন সিদ্ধান্ত নেন। নির্বাহী কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছিল, কাতারে জুনের গরম থেকে বাঁচতে সম্ভব হলে ডিসেম্বরে শীতের সময় মেগা ইভেন্টটি আয়োজন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!