শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

পাবনা জেলার ভাঙ্গুড়াতে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া মহিলা কলেজ গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ভাঙ্গুড়া খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী ইদ্রিস আলীর ছেলে রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল গোলাম সরওয়ার (৩৫), রাজশাহী বাঘমারা থানার বাসিন্দা শুভ (১৮) ও রাজশাহী তানোর থানার বাসিন্দা তরিকুল ইসলাম (২৬)।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, কয়েকজন যুবক মঙ্গলবার রাতে ওই কলেজের সামনে ইয়াবা কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম সরওয়ার রাজশাহীর যুগীপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা বিভাগে বদলি হয়েছেন। আটকদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে