যুদ্ধাপরাধী মামলায় আজিজ-মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল আজিজ ওরফে হাবুল ও আব্দুল মান্নান ওরফে মনাই মিয়াকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারা হলেন- আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া, আব্দুল আজিজ ওরফে হাবুল ও আব্দুল মতিন। এদের মধ্যে
আব্দুল আজিজ ও আব্দুল মতিন আপন ভাই। এরপর মঙ্গলবার আব্দুল আজিজ ও আব্দুল মন্নানকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আসামিদের মধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মতিন আপন ভাই। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













