সাত দিনের মধ্যে দোকানমুক্ত ফুটপাত


সাত দিনের মধ্যে ফুটপাতের দোকান সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক। দোকান মালিক ও ব্যবসায়ীদের এ নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে গুলশান ক্লাবের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।
মেয়র বলেন, ১০ মার্চের পর থেকে সিটি করপোরেশনের টহল টিম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় লাখের মতো দোকান রয়েছে। অনেক দোকানমালিক তাদের মালামাল ফুটপাতে অথবা দোকানের সামনের রাস্তায় রাখেন। ফুটপাতের এক ইঞ্চি জায়গাও দখল করার অধিকার কারোর নেই।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের লোকসান গুণতে হবে। সুতরাং আইনি পদক্ষেপ নেয়ার আগে ফুটপাত খালি করে দেন।
এসময় মেয়র দোকান মালিকদের তাদের শক্ত আবর্জনাগুলো একটি নির্দিষ্ট ফেলার আহ্বান জানান।
বৃহস্পতিবারের মতবিনিময় সভায় মেয়র সিটি করপোরেশনের বাসিন্দাদের সমস্যা দূরীকরণে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













