বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসি নিজেই একটা চাপ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ওপর কারো চাপ আছে কি নেই, সেটা আমরা জানি না। তবে নির্বাচন কমিশন নিজেই একটা চাপ। আর এই চাপটা হচ্ছে নেতিবাচক অর্থে। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কোনো কাজ তারা এর মধ্যে করেনি।’

আজ শুক্রবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির কাউন্সিলের জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন করতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহসহ দলীয় ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ১৯ মার্চ কাউন্সিল বানচালের সরকারি ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তাঁরা অভিযোগ করেন, বিএনপির কাউন্সিল বানচালের জন্য সরকারের বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চের জন্য স্থান এবং আমন্ত্রিত বিপুলসংখ্যক অতিথি ও নেতাকর্মীদের জন্য এ ছোট স্থান যথেষ্ট নয় বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীদের আগমনের মাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখা যাবে সামনের রাস্তাগুলো ব্লক হয়ে যাবে। সেদিকটা আমি মনে করি, সরকার বিবেচনা করবে।’

কাউন্সিলে বিঘ্ন ঘটনোর কোনো আশঙ্কা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা আরো বলেন, ‘কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না কোনো কূট-কৌশল বা কোনো চালাচালি তাদের (সরকারের) আছে কি না। এ আশঙ্কা থাকবে, কারণ যে সরকার ভোটে নির্বাচিত না, সেই সরকারের জনগণের ওপর কোনো দায়িত্ব থাকে না।’

অপর স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ‘কেউ যদি চেষ্টা করেন কাউন্সিলকে বিঘ্ন করার জন্য এটাকে প্রতিহত করার জন্য… গোয়েন্দা রিপোর্ট বলেন সেটাও আমরা সংগ্রহ করছি। প্রত্যেককে আমরা তাদের পরিচয়পত্র বা আমন্ত্রণপত্র চেক করে দেব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী