বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত!


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে তিন ভাই ও দুই ভাতিজার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বড় ভাই ও তার ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই রহমত আলী (৩০)। এ ঘটনায় অপর ছোট ভাই মোহাম্মদ আলী (৩৫) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিষলুটি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত তিন ভাই মহিষলুটি গ্রামের মজিবর রহমানের ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মহিষলুটি গ্রামের মজিবর রহমানের তিন ছেলে; নুর ইসলাম, মোহাম্মদ আলী ও রহমত আলীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পরে সীমানা নির্ধারণের জন্য জমি মাপার আমিন ও মাতব্বরদের ডাকা হয়। এ সময় বড় ভাই নুর ইসলামের সঙ্গে ছোট ভাই মোহাম্মদ আলী ও রহমত আলীর কথা কাটাকাটির এক পর্যায়ে তিনভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষে যোগ দেয় নুর ইসলামের দু’ ছেলে হাসান আলী ও হাসমত আলী। এ অবস্থায় দেশিয় অস্ত্র নিয়ে ছোট দুইভাইয়ের উপর আঘাত করে নুর ইসলাম ও তার দুই ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান রহমত আলী। অপর ভাই মোহাম্মদ আলীকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













