শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে দুটি বাসে আগুন

ঢাকার উপকণ্ঠ সাভারের বলিয়ারপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে শ্যামলী পরিবহনের দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, ভোরে শ্যামলী গ্রুপের এনআর সিএনজি ফিলিং স্টেশনে শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে বাস দুটি ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগানোর সময় বাস দুটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি নাশকতা বলে অভিযোগ করেছেন শ্যামলী গ্রুপের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, রাতে পার্ক করা বাস দুটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি নাশকতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সম্প্রতি এই প্রতিষ্ঠানের হেড মেকানিকসকে হত্যা করা হয়। মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪