বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খেলার মাঠ দখলের প্রতিবাদে শিশুদের সড়ক অবরোধ

টাঙ্গাইল: টাঙ্গাইল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিশুরা। এ সময় তারা সুষ্ঠুভাবে লেখাপড়া ও খেলাধুলার পরিবেশের দাবি জানায়।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুরো শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে।

জানা যায়, টাঙ্গাইল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ সালে ৪১ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ১৯৯৯ সালে বিদ্যালয়ের সম্পত্তি থেকে ১৪ শতাংশ ভূমি মহিলা সমিতি ও ২৭ শতাংশ ভূমিতে বিদ্যালয় ও ল কলেজ স্ব স্ব অবস্থানে থাকার সিদ্ধান্ত নেয়া হয়। তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের প্রস্তাবে ল কলেজটি অন্য একটি যোগ্যস্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কলেজটি স্থানান্তর না করে বিদ্যালয় মাঠেই পরিধি বর্ধিত করায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়া বিঘ্নিত হচ্ছে।

বিদ্যালয়টিতে ১২শ’ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো হওয়ায় সুনাম রয়েছে। মাঠ দখল করে ল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় অভিভাবক মহলসহ শহরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি