আজ চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক কমিশনিং করতে আজ চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে এগারটায় বাংলাদেশ নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্প্রতি সংগৃহিত সমুদ্র অভিযান, স্বাধীনতা এবং প্রত্যয় নামের তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক কমিশনিং করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজগুলো পরিদর্শন এবং বিএনএস সমুদ্র জয় জাহাজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।
নৌবাহিনী সূত্র জানায়, জাহাজ তিনটি বাংলাদেশ নৌবাহিনীর বহরকে সমৃদ্ধ করবে। বিশেষ করে সমুদ্রসীমা বৃদ্ধি পাওয়ার পর বিস্তৃত সাগরে মাদক পাচারসহ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং বিস্তৃত এলাকার মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জাহাজগুলো ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী চট্টগ্রামে এসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত বঙ্গবন্ধুর দেশের সবচেয়ে বড় ম্যুরালসহ বিভিন্ন প্রকল্প এবং চট্টগ্রাম চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে আসলেও কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তবে চট্টগ্রামের সরকার দলীয় শীর্ষ নেতারা নৌবাহিনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













