রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বনমন্ত্রীর খালাসের রায় বহাল থাকল

ঘুষ গ্রহণের অভিযোগে করা দুর্নীতির মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মঞ্জুর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

২০০৮ সালের ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করে আদেশ দেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল লিভ টু আপিল করে দুদক।

সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

খুরশিদ আলম খান জানান, সেনাসমর্থিত ফখরুদ্দিন-জেনারেল মঈনের সরকারের আমলে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগমন্ত্রী থাকাকালে আনোয়ার হোসেন মঞ্জু বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া পর্যন্ত সংস্কারের কাজে ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ