বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তোপের মুখে পূর্তমন্ত্রী

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্পের কার্যকারিতার পক্ষে বিপক্ষে মত দেয়া নিয়ে নিজ দলীয় সাংসদ ডা. আফসারুল আমিনের তোপের মুখে পড়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞ প্রকৌশলীদের উপস্থাপিত মতামতের বিষয় নিয়ে তোপের মুখে পড়েন মন্ত্রী।

শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘টেকসই উন্নয়ন জনবান্ধব গণপরিবহন : আমাদের করনীয়’ শীর্ষক এক সেমিনারে এ ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

সেমিনারের শুরুতে চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের কার্যকারিতার বিপরীতে মতামত তুলে ধরেন প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। এসময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পাশে বসা ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি।

ডা. আফসারুল আমিন ফ্লাইওভারের বিষয়ে পূর্তমন্ত্রীর বিভিন্ন সময় দেয়া বক্তব্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনি কখনো ফ্লাইওভারের বিপক্ষে কথা বলেন, আবার কখনো সেই ফ্লাইওভার বিমানবন্দর পর্যন্ত নিয়ে যান। আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, আপনি বিভিন্ন সভা সেমিনারে বিশেষজ্ঞদের দিয়ে এসব ফ্লাইওভারের বিপরীতে বক্তব্য প্রদান করান। এ বিষয়ে আপনি প্রধানমন্ত্রীকেও বুঝিয়েছেন আবার প্রধানমন্ত্রীকে দিয়ে এসব ফ্লাইওভার উদ্বোধনও করিয়েছেন। আপনাকে এমন দৈত নীতি পরিহার করতে হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় এমপি ডা. আফসারুল আমিন উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। পরে পূর্তমন্ত্রীর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভুল বোঝাবুঝি হয়েছে বলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে চাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অপেক্ষমান ডা. আফসারুল আমিনের সমর্থকরা মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। পরে পূর্তমন্ত্রী আবারো উপরে উঠে গিয়ে জানান যে, তাকে বের হতে দেয়া হচ্ছেনা। এসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্যরা এসে মন্ত্রীকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সহায়তা করেন।

তবে এ বিষয়ে জানার জন্য উভয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

প্রসংঙ্গত, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম মিরসরাই আসনের সরকার দলীয় সাংসদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রক মন্ত্রণালয়ের মন্ত্রী। একই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। অন্যদিকে ডা. আফসারুল আমিন চট্টগ্রাম ১০ আসনের সরকার দলীয় সাংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী