আপন চাচাতো বোনকে ধর্ষণ


আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাঁতরাচ্ছে। শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ওই শিশু জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানান, ধর্ষণের পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয় এবং আঘাতজনিত স্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।
এখন শিশুটি অপরিচিত কাউকে দেখলেই চিৎকার করে ওঠে।
এদিকে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলে চলছে নানা তদবির। এ কারণে হতদরিদ্র পরিবারের পক্ষে এখনো থানায় মামলা দেয়া সম্ভব হয়নি।
জানা যায়, শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলা রূপারপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে শাকিল (১৮) তার আপন চাচাতো বোন ওই শিশুকে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে শুরু হয় নানা দেনদরবার। ধর্ষণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মূল ঘটনা গোপন রেখে একই দিন রাতে ওই শিশুকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শনিবার বিকেলে হাসপাতালে ওই শিশুর পাশে বসে থাকা মা অভিযোগ করে বলেন, “নিজেদের মধ্যে ঘটনা- এ কথা বলে ধর্ষকের পরিবার ঘটনাটি আপোষ-মীমাংসার নামে ধামচাপা দেয়ার চেষ্টা করছে।”
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মোবারক হোসেন জানান, ধর্ষণের কথা গোপন রেখে দুর্ঘটনাজনিত আঘাতের কথা বলে ওই শিশুকে ভর্তি করা হলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণজনিত আঘাত ধরা পড়ে। আঘাতের স্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া ধর্ষণের পর প্রচুর রক্তক্ষরণ হয় শিশুটির।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, “বিষয়টি অবগত হয়েছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













