রাজশাহীতে কবর থেকে লাশ চুরির চেষ্টা!


রাজশাহী নগরীর শাহমখদুম থানার রায়পাড়া কবরস্থানে সদ্য দাফন করা এক নারীর লাশ কবর থেকে চুরির চেষ্টা করা হয়েছে।
রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত লাশটি চুরি করে নিয়ে যেতে পারেনি চোরেরা । এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় নগরীর বাগানপাড়া এলাকার এক মৃত নারীকে ওই কবরস্থানে দাফন করা হয়।
পরে ওই নারীর এক ছেলেসহ কয়েকজন আত্বীয় স্বজন সোমবার ভোরে কবরটি জিয়ারত করতে যান। এ সময় তারা কবরের ওপরের মাটি সরানো এবং বাঁশের পাটাতনও এলোমেলা অবস্থায় পান। খোলা ছিল কবরের চারপাশে দেয়া বেড়াও।
এ ছাড়া কবরের ভেতরে ওই নারীর লাশটিও অন্য দিকে ঘোরানো অবস্থায় ছিল। পরে তার লাশটিকে ঠিকভাবে রেখে কবরের ওপরে পাটাতন সাজিয়ে আবারো মাটি দেয়া হয়।
লাশটি অক্ষত অবস্থায় থাকায় স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো জন্তুর কাজ নয়। চোরেরা লাশটি চুরির চেষ্টা চালিয়েছিল। তবে কোনো কারণে তা না পেরে কবরটি এভাবেই ফেলে রেখে চোরেরা পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













