কুমিল্লায় বাস-অটো সংঘর্ষে নিহত ৩


মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সার্জেন্ট লুৎফুর বলেন, সকালে হাতিমারার ভুঁইয়া বাড়ির সামনে নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও লাশ লালমাই হাইওয়ে ফাঁড়িতে রয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন













