রামপুরা থানার ওসিসহ দুই জনের বিরুদ্ধে মামলা


ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতের কর্মচারিকে নির্যাতনের অভিযোগে রামপুরা থানার ওসিসহ (তদন্ত) দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাটি করেন প্রসেস সার্ভার পারভেজ।
মামলার আসামিরা হলেন- রামপুরা থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির।
মামলার বাদী অভিযোগ করেছেন, রামপুরা থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির ফোন দিয়ে পারভেজকে ডেকে নিয়ে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার সকাল পর্যন্ত থানায় আটক রেখে নির্যাতন চালান। এ ঘটনায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ১৫/১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













