কলেজছাত্রীকে ‘পিটিয়ে হত্যা করল স্বামী’


এক কলেজছাত্রীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কুয়াশা জামান মৌ (১৭) গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামের ফারুকুজ্জামানের মেয়ে।
সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, মৌকে তার স্বামী জীবন শেখ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের।
মৌর বাবা ফারুকুজ্জামান বলেন, দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সদর উপজেলার চর পুখুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে জীবনের সঙ্গে মৌর বিয়ে হয়।
“এরপর প্রায় এক বছর ধরে জীবন শেখ বিভিন্ন কারণে মৌকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মারধর করার পর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
তবে জীবন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “মৌকে বৈশাখী মেলায় না নিয়ে যাওয়ায় সে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি সেলিম রেজা বলেন, শুক্রবার তার বাবার বাড়িতে লাশ দাফন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













