হকার্স লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা


পূর্বশত্রুতার জের ধরে সাভারে জাকির হোসেন (৪২) নামের হকার্স লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার দিলখুশাবাগে এ ঘটনা ঘটে।
আহত হকার্স লীগ নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ নাসিরউদ্দিন জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথা, ঘাড়, পিঠসহ সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে নিজ দোকানে কাজ শেষ করে দিলখুশাবাগ দিয়ে বাড়ি ফিরছিলেন সাভার থানা হকার্স লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। এ সময় তিনি দিলখুশাবাগ এলাকায় পৌঁছালে একটি আঞ্চলিক সড়কে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে।
এ সময় তাঁর চিৎকারে একটি মার্কেটের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায় বলেও জানান ওসি।
পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













