বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিজার্ভ চুরি

‘পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ‘খোয়া’ যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিলেও ‘পূর্ণাঙ্গ রিপোর্ট’ পাওয়ার আগে তা প্রকাশ করা হবে না।

বৃহস্পতিবার ঢাকার গুলশানে আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারসের (পিডব্লিউসি) বাংলাদেশ শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

ফরাসউদ্দিন কমিটির প্রাথমিক প্রতিবেদন পড়েছেন কীনা জানতে চাইলে মুহিত বলেন, “চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সাংবাদিকদের জানানো হবে।”

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন ওই প্রতিবেদন জমা দেন।

পরে তিনি বলেন, “৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমরা তাই দিয়েছি।”

এর সার-সংক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “সেটাতো বলা যাবে না। আমরা সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছি। সরকারই আপনাদের (সাংবাদিকদের) জানাবে।”

প্রতিবেদনের বিষয়বস্তু জানতে চাইলে অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, “এই রিপোর্ট তো তাদের অন্তর্বর্তী রিপোর্ট। আড়াই মাস পর তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তখন বিস্তারিত বলা যাবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের গচ্ছিত ১০ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয় ভুয়া বার্তা পাঠানোর মাধ্যমে। এরপর গত ১৫ মার্চ ৩ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ