হরতালের সমর্থনে শাহবাগে সংহতি সমাবেশ শুক্রবার


তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল আহুত হরতালের সমর্থনে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তনুসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে চলমান ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচীর সমর্থনে এই সংহতি সমাবেশ আহ্বান করা হয়েছে।
সংহতি সমাবেশে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, নাট্টকর্মী সামিনা লুৎফা নিৎরা, অধ্যাপক এমএম আকাশ, তানজিম উদ্দিন খান, অধ্যাপক আহমেদ কামাল, আকমল হোসেন, ফাহমিদুল হক, সান্তনু মজুমদার, আফরোজা বুলবুল, আজফার হোসেন, আখতারুজ্জামান, বিডি রহমতুল্লাহ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নাহিদ ইসলামসহ জাতীয় রাজনৈতিক সংগঠনসমূহের প্রধান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী গান পরিবেশন করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













