বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেইসবুকে সকল মুসলমান হত্যার হুমকি, যুবক গ্রেফতার

সকল মুসলমানকে হত্যার হুমকি দিয়ে ফেইস বুক ওয়ালে মন্তব্য করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যুবক যীশু চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের সাহাপাড়া গ্রামের তপন চৌধুরীর ছেলে যীশু চৌধুরী দীর্ঘদিন ধরে তার ফেইসবুক ওয়ালে মুসলিম বিদ্বেষী ষ্ট্যাটাস দিয়ে আসছে। বিভিন্ন ওয়েবসাইটের কমেন্ট বক্সে ইসলাম ও মুসলিম বিরোধী কমেন্ট করে আসছে।

সর্বশেষ বুধবার রাতে সুষুপ্ত পাঠক নামে একটি আইডিতে মুসলিম বিদ্বেষী মন্তব্য করেন যীশু চৌধুরী। ষ্ট্যাটাস দেয়ার পর তার ফেইস বুকে প্রতিবাদের ঝড় উঠে।

এক পর্যায়ে স্থানীয় মুসলিম জনসাধারণ উত্তেজিত হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান। জনতার ক্ষোভের মুখে স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা নাজিম উদ্দিন খোকন রাঙ্গুনিয়া থানায় খবর দিলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, যীশু চৌধুরী নিজের ফেইসবুক ওয়ালে ইসলাম বিদ্বেষী স্ট্যাটাস দেয়ার পর স্থানীয় মুসলিমরা ক্ষুব্ধ হয়ে উঠে। জনতা তাকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হলে তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গত বুধবার রাতে সুষুপ্ত পাঠক নামে আইডিতে যীশু চৌধুরীর দেয়া কমেন্টটি তুলে ধরা হলো- ‘এই পৃথিবীটাকে মানুষের বসবাসের যোগ্য করে গড়ে তুলতে হলে সকল জঙ্গীকে হত্যা করতে হবে, আর আমরা সবাই জানি একমাত্র মুসলিম মানেই জঙ্গী। তাই বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকল মুসলিমকে হত্যা করা আবশ্যক। সব মুসলিমকে বললাম কেন জানেন? কারন একটা পঁচা আমের পাশে আর ১০টা ভাল আম রাখলে ওই আমও পঁচে যায়। সুসুপ্তদা এগিয়ে যাও।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী