প্রাইভেটকারকে বাসের চাপা, প্রাণ গেল দুই যুবকের
কুমিল্লা সদর উপজেলার দয়াপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সাইফুল (৩০) ও মোয়াজ্জেম (৩২)। তাঁদের বাড়ি কুমিল্লা সদর (দক্ষিণ) থানা এলাকার কাজীপাড়ায়।
কুমিল্লা সদর (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল মামুন এক্সপ্রেস নামের একটি বাস। পথে দয়াপুরের অ্যাডভান্সড ফিলিং স্টেশনের সামনে প্রশিক্ষণরত একটি প্রাইভেটকারকে চাপা দেয় বাসটি। এতে ওই প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













