কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সদর সংলগ্ন এডভান্স সিএনজি পাম্পের সামনে রবিবার সকালে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
জানা যায়, রবিবার সকালে ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন মারা যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের অপর আহত ১ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন













