বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাইতে গাইতে মারা গেলেন কঙ্গোর শিল্পী [ভিডিও]

কনসার্টে গান পরিবেশন করতে করতে মেঝেয় লুটিয়ে পড়লেন শিল্পী। এরপর সহশিল্পীরা তাঁকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই মারা যান কঙ্গোর জনপ্রিয় কণ্ঠশিল্পী পাপা ওয়েম্বা। তাঁর বয়স হয়েছিল ৬৬ ব্ছর।

আইভরি কোস্টের রাজধানী আবিদজানে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন পাপা। ভিডিওতে দেখা যায়, কনসার্টের মিউজিক বাজছে আর স্টেজের সামনে নাচছেন শিল্পীরা। এর পেছনে হঠাৎ লুটিয়ে পড়েন পাপা ওয়েম্বা। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান শিল্পীরা।

আফ্রিকা, কিউবা ও পশ্চিমা সঙ্গীতের সংমিশ্রণে পাপা ওয়েম্বার সঙ্গীত একটি নতুন মাত্রা পেয়েছিল। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন। ব্রিটিশ শিল্পী পিটার গ্যাব্রিয়েলের সঙ্গে যৌথ রেকর্ড বেরিয়েছে তাঁর।

বিবিসির আফ্রিকান মিউজিক অ্যাম্বাসাডর ডিজে এডু বলেন, ‘আফ্রিকার সঙ্গীতে তাঁর প্রভাব ফেলা কুতির মতোই।’ ফেলা কুতি আফ্রিকার কিংবদন্তি কণ্ঠশিল্পী।

শনিবার খুব সকালের দিকে সঙ্গীতশিল্পী মারা যান। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। আবিদজানের ইভোসপ মর্গের একজন মুখপাত্র জানান, হাসপাতালে আনার আগেই শিল্পীর মৃত্যু হয়েছে।

১৯৪৯ সালের জন্ম নেওয়া ওয়েম্বার আসল নাম ছিল শুঙ্গু ওয়েম্বাদিও পেনে কিকুম্বা। ধর্মীয় গায়কদলের সঙ্গে তাঁর সঙ্গীতে হাতেখড়ি। কঙ্গোর রুম্বা সঙ্গীতের আধুনিকায়নে তাঁর অবদান রয়েছে।

পাপার মৃত্যুতে কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা গভীর শোক জানিয়েছেন। দেশটির সংস্কৃতিমন্ত্রী বাউদুইন বানজা মুকালে বলেন, পাপার মৃত্যু কঙ্গো ও পুরো আফ্রিকার জন্য বিশাল ক্ষতি।
https://youtu.be/ipPGnAICuVc

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প