বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৪


ইরাকের রাজধানী বাগদাদের দু’টি স্থানে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হয়, শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে বাগদাদের আল-হুসাইনিয়ার এলাকার পূর্বে এবং আরব জাবুরের দক্ষিণে অবস্থিত নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়।এ ছাড়া দু’টি স্থানে প্রায় একই সময়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনো জঙ্গি গোষ্ঠী।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













