নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস


জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মীয় উগ্রবাদসহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন অবস্থান তুলে ধরেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
পরে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই সহকারী মন্ত্রী। যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।
বৈঠকে দুই দেশের মধ্যে চলমান উন্নয়ন অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুর বাইরে মূলত কথা হয় নিরাপত্তা নিয়ে।
মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নানসহ সাম্প্রতিক হত্যাকান্ডের তদন্ত নিয়ে কথা বলার পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দেন নিশা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













