রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জড়িত সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষকের সাথে এরূপ নির্মম লজ্জাজনক আচরণে গোটাজাতি লজ্জিত ও স্তম্ভিত। সমাজের মূল্যবোধের অবক্ষয়ের যে ধারা শুরু হয়েছে এরূপ ঘটনা তারই ভয়াবহ রূপ। স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি ঘটেছে। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্য দেশে প্রচলিত বিধান ও আইন আছে। সাংসদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের ঘৃণ্য আচরণ আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতি তাঁকে আইন নিজ হাতে তুলে নেওয়ার ক্ষমতা দেয়নি।

শিক্ষা ও শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সাংসদসহ সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে গত শুক্রবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ওই শিক্ষককে লাঞ্ছিত, মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার