বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুরস্কের দূতাবাসের কাজ পুরোদমে চলছে : বিবৃতি

ঢাকায় তুরস্কের দূতাবাস খোলা এবং এর কাজ পুরোদমে চলছে বলে সংবাদ মাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পর রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘটনায় দূতাবাসের কার্যক্রম নিয়ে গণমাধ্যমে নানা বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘গণমাধ্যমে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে খবরগুলো প্রকাশিত হয়নি। তাই আমরা এ ব্যাপারে স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছি যে, ঢাকায় তুরস্কের দূতাবাস খোলা রয়েছে এবং এর কার্যক্রম পুরোদমে চলছে।’

বিবৃতিতে আরো বলা হয়, দূতাবাসে অনলাইন ভিসা আবেদন ব্যবস্থার মাধ্যমে ভিসা দেওয়া অব্যাহত রয়েছে। এর আগে আলোচনার জন্য তুরস্কের সরকার ঢাকা থেকে রাষ্ট্রদূত ডেভরিম ওজটুর্ককে প্রত্যাহার করে নেয়। এটি স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার।

নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর নিন্দা জানান। তুরস্কের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

গত ১০ মে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করে সরকার। তার বিরুদ্ধে আদালতে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবীর হত্যার অপরাধ প্রমাণিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ