কাকে বিয়ে করবেন ‘হ্যাপি’ ?
বিয়ের ঘোষণা দিলেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। সম্প্রতি দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইনশাআল্লাহ বিয়ে করতে যাচ্ছি। এদিকে এরই মধ্যে হ্যাপির সাবেক প্রেমিক ও জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন এর বিয়ের খবরও ভেসে বেড়াচ্ছে চারদিকে।
এখন হ্যাপি ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে হ্যাপি এখন কাকে বিয়ে করবেন?
তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রুবেল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে রুবেল বিয়ে করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর তার বিয়ের খবর চাওর হতে না হতেই এবার হ্যাপির বিয়ের খবরটি উড়ে বেড়াচ্ছে চারদিকে। এর আগেও অবশ্য বিয়ের ঘোষণা দিয়েছেন হ্যাপি। সে সময় ‘ফান’ করে এমনটি করেছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান তিনি। তবে এবার হ্যাপি আসলেই বিয়ে করতে যাচ্ছেন নাকি ‘ফান’- ই করলেন সেটাই দেখার বিষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













