সিএমপি কমিশনার বললেন
এসপির স্ত্রী হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বলেছেন, জিইসি মোড় এলাকায় ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৫) হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে।
মিতু হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বলেন ইকবাল বাহার।
হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘আসলে উনি বাচ্চাকে নিয়ে স্কুলের বাসে উঠিয়ে দেওয়ার জন্য এখানে এসেছিলেন। এটা ৬টা ৩৫, ৪০-এর দিকে হবে। তো, ওই সময়ে একটা মোটরসাইকেলে তিনজন এসেছে। একজন হেলমেট পরা আর দুজন।’
‘প্রথমে একটু তর্কাতর্কি করে একপর্যায়ে প্রথমে ছুরি মেরেছে। পরে গুলি করে চলে গেছে। ঘটনাস্থলেই উনার মৃত্যু হয়েছে।’
সিএমপি কমিশনার বলেন, ‘আমরা এখন খতিয়ে দেখছি, এই রাস্তায়, অয়েল ফুড থেকে শুরু করে মন্দির পর্যন্ত অনেক সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা) আছে। সবকটির ফুটেজ নিয়ে আমরা এদের চেহারা শনাক্ত করতে পারব।’
ইকবাল বাহার আরো বলেন, ‘বাবুল আক্তার যেহেতু জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে অনেক কাজ করেছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং আশা করি, খুব দ্রুততার সঙ্গেই আমরা এদেরকে গ্রেপ্তার করতে পারব।’
>>>>চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে গুলি করে হত্যা< <<<
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













