‘বিচার বিভাগের স্বাধীনতায় কম্প্রোমাইজ নয়’
শেষ রক্তবিন্দু থাকতে বিচার বিভাগের স্বাধীনতা ও রুলস অব ল’র বিষয়ে কারো সঙ্গে কম্প্রোমাইজ করবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার কুমিল্লায় আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, অর্থ দিয়ে কোনো দেশকে বড় হিসেবে বিবেচনা করা যায় না। আইনের শাসন যেখানে বিদ্যমান, সে দেশকে
মর্যাদায় এগিয়ে রাখা হয়। দেশকে এগিয়ে নিতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য বিচারক ও আইনজীবীদের
একসাথে কাজ করতে হবে।
সভার সভাপতিত্ব করেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলম। আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা
ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সাবেক সভাপতি
অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সৈয়দ আবদুল্লাহ পিন্টু, আ হ ম তাইফুর আলম, কাজী নাজমুস সাদত, অতিরিক্ত পিপি গোলাম
ফারুক ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













