ফেসবুকে নিজের নগ্ন ছবি দেখে তরুণীর আত্মহত্যা
ফেসবুকে নিজের নগ্ন ছবি দেখার পর লজ্জায় আত্মহত্যা করেছেন ভারতের কেরালার ২১ বছর বয়সী এক তরুণী। বিনুপ্রিয়া নামের ঐ তরুণী কেরালার সালেমের বাসিন্দা। সোমবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, কেমিস্ট্রিতে স্নাতক পাশ বিনুপ্রিয়া মা-বাবার সঙ্গে সালেমের একটি বাড়িতে থাকতেন। গতকাল তাঁর মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল- ফেসবুকে পোস্ট হওয়া তার ছবিগুলো ভুয়া ছবি। কিন্তু তার মা-বাবা সেটা মানতে না চাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি।
বিনুপ্রিয়ার পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার বাবা-মা বলেছেন, গত ২৩ জুন পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তাঁরা। ফেসবুক থেকে অশ্লীল ছবিগুলো সরানোর পাশাপাশি দোষী ব্যক্তিকে খুঁজে বের করারও আবেদন করে সাড়া দেয় নি পুলিশ।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, ওই ফেসবুক পেজটি ব্লক করা হয়েছে। সেই সঙ্গে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে ফেসবুক কর্তৃপক্ষেরও সাহায্য নেবে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













