প্রতি মুহূর্তে ‘গুলশান হামলার’ খবর নিচ্ছেন ওবামা


প্রতি মুহূর্তে ‘গুলশান হামলার’ খবর নিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতিমধ্যে গুলশান ৭৯ নম্বর রোডের ‘হলি আর্টিজান’ নামের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর ওবামাকে অবহিত করা হয়েছে। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পক্ষ থেকে আজ শুক্রবার রাতে এ খবর দেওয়া হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র জানান, তৎক্ষণাৎ খবরটি জানার পর এর প্রতি মুহূর্তের আপডেট জানানোর জন্য কর্মকর্তাদের বলেছেন ওবামা।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত- তা এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে- সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কে একসঙ্গে অবস্থিত ও কিচেন ও হলি আর্টিজান নামের রেস্টুরেন্টের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র জিম্মি পরিস্থিতিকে এখনো পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন।
এ ঘটনার পর ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সব কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













