বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশানে নিহতদের স্মরণে ইতালিতে রাষ্ট্রীয় শোক

রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় ও জিম্মি সংকটে নয়জন নাগরিক নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ইতালিতে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাজধানী রোমসহ ইতালির সব প্রধান শহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি সাংবাদিকদের বলেন, হামলায় নিহত নাগরিকদের পরিচয় জানা গেছে। তিনি আরো জানান, একজন ইতালীয় এখনো নিখোঁজ রয়েছেন, যাঁকে রেস্তোরাঁ থেকে উদ্ধারকৃতদের লাশের মধ্যে পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তি আহত অবস্থায় কোনো হাসপাতালে ভর্তি হয়ে থাকতে পারেন বলে জানান তিনি।

গত শনিবার রাতে নিহতদের স্মরণে রোমের ক্যাম্পিডোগলিও প্রাসাদকে ইতালির পতাকার রঙে রাঙানো হয়।

এদিকে জাপান সরকারের পক্ষ থেকে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় সাতজন নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। সরকারের তরফ থেকে দেশটির মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিডে সুগা এ হামলাকে ঘৃণ্যতম বলে আখ্যা দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি