শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের শোকে ছেলের আত্মহত্যা!

গাজীপুরের কালীগঞ্জে মায়ের মৃত্যু শোকে নূর ইসলাম শেখ (৬৫) নামের এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত নূর ইসলাম উপজেলার মোক্তারপুর ইউয়য়নের বড়হরা গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নূর ইসলাম মাকে খুব ভালোবাসতেন। গত ৯ দিন আগে তার মা মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সোমবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান নূর ইসলাম। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে নূর ইসলাম ঝুলে আছেন।

এ সময় তাদের চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি