ভেঙে ফেলা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়


রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে সেখানে ১০ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে।
রোববার সকালে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কোষাধ্যক্ষ আশিকুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
তারা নতুন ভবন নির্মানের জন্য পুরনো ভবন ভাঙার কাজ উদ্বোধন করেন। এ সময় তারা সাংবাদিকদের জানান, ৬ দশমিক ৯ কাঠার উপর প্রায় দশ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হবে।
স্থাপত্য অধিদফতরের নকশায় নির্মাণ করা হচ্ছে ভবনটি। এ ভবনে দলের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও পরিচালিত হবে। ২০১৮ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যলয়ের নতুন ভবন উদ্বোধন করার আশা ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা।
এ সময়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সন্ত্রাসীদের রক্ষা করতে জঙ্গী ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













