বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের জনসংখ্যা ১৬ কোটি ১০ লাখ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ১০ লাখ। এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা দিবস সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি যেন না হয়, সে জন্য এখন থেকে কাজ করা হবে।

মন্ত্রী জানান, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতনতা তৈরি করা হবে।

জাহিদ মালিক বলেন, প্রতিবছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালন করা হয়। কিন্তু চলতি বছর ঈদুল ফিতরের ছুটি থাকায় তা সম্ভব হয়নি। এ জন্য ২১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ওই দিন ওসমানী স্মৃতি মিলানায়তনে বেলা ১১টায় বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩ থেকে ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘আমরা চিন্তিত নই, ভীতও নই।’

‘আমি এখনো এসএমএসটি দেখিনি। তবে পত্রিকায় দেখেছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত