বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আদালত চাইলে আমি জীবনবৃত্তান্ত দিতে বাধ্য

আদালত চাইলে জীবনবৃত্তান্ত দিতে আমি বাধ্য’ বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বুধবার সকালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দিয়ে রায় ঘোষণার পর ইমরান এইচ সরকারের জীবনবৃত্তান্ত জানতে চান। এ ব্যাপারে ইমরানের কাছে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।

ইমরান বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত অবশ্যই একজন নাগরিক হিসেবে আমার জীবনবৃত্তান্ত চাইতে পারে। আমাকে এখনও অফিসিয়ালি জানান হয়নি। বিভিন্ন গণমাধ্যমে থেকে বিষয়টি জেনেছি। আমাকে জানান হলে আমি যত দ্রুত সম্ভব আদালতে যোগাযোগ করব।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

আপিল বিভাগে সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পরপরই মঞ্চের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, আদালত রায়ের কোনো প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দিয়েছে। পরে আনন্দ মিছিল বাতিল করা হয়।

এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ রায়ে আমরা খুশি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দ মিছিল বাতিল করেছি।

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাকা চৌধুরির ফাঁসির রায় যেহেতু আপিল বিভাগে বহাল রয়েছে সেহেতু রায় দ্রুত কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান ইমরান।দ্য রিপোর্ট

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ