কুমিল্লায় কিশোরের মরদেহ উদ্ধার
কুমিল্লায় নুরুল করিম রাব্বী (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলা সদরের অদূরে ধলুয়া বাংলাবাজার এলাকা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বী নাঙ্গলকোট উপজেলার ধলুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। ২০১৭ সালে স্থানীয় ত্রিপুলিয়া উচ্চ বিদালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
রাব্বীর বাবা নুরুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে রাব্বী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ধলুয়া বাংলাবাজার এলাকায় একটি দোকানের পেছনে রাব্বীর মরদেহ পাওয়া যায়।
সকাল পৌনে ১০টায় মুঠোফোনে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত কারণ বোঝা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













