আইএস যোগের অভিযোগে গ্রেফতার জাকির অনুগামী


ইসলামিক স্টেটে যুবকদের নিয়োগ করার অভিযোগে বুধবার রাতে গ্রেফতার করা হল আরশিদ কুরেশি নামের এক ব্যক্তিকে। ওই দিন রাতে কেরল পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয় আরশিদকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত।
যদিও এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। একইসঙ্গে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকেও এই ব্যাপারে মন্তব্য করেনি ওই সংস্থার কোনও মুখপাত্র।
খবরটি সত্যি হলে এই এরশাদ কুরেশিই হবে গ্রেফতার হওয়া প্রথম ব্যক্তি যার সঙ্গে জাকির নায়েকের সংস্থার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আরশিদকে জিজ্ঞাসাবাদের জন্য কেরলে নিয়ে যাওয়া হবে।
কেরল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এবিন জ্যাকব নামের ২৫ বছর বয়সী এক যুবক অভিযোগ করেছেন যে তাঁর বোন মেরিন অ্যালিয়াস মারিয়াম এবং তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট অ্যালিয়াস ইয়াহিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ। এই দু’জনকে এরশাদ বলপূর্বক ধর্মান্তরিত করে এবং আইএসে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করে। এবিনের অভিযোগের ভিত্তিতেই এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













