সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে বোন বলে মানি: এরশাদ

দেশে সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলা ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হবেন প্রত্যয় ব্যক্ত করে সব সময় তার পাশে থাকার কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিউ নিউর্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক সভার শুরুতে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনারা কিছুটা উদ্বিগ্ন। দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যে জন্যে উদ্বিগ্ন হবার কথা। তবে একটি অভয় দিতে পারি- চিন্তার কোনো কারণ নেই, উদ্বেগের প্রয়োজন নেই। জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে সক্ষম হবেনই। আমরা তার সঙ্গে আছি, সব সময় পাশেই থাকব।’

জঙ্গি ও সন্ত্রাসে আক্রান্ত বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, ‘আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যে যে যেখানেই আছেন, আসুন এমন পরিস্থিতির উত্তরণে সকলে মিলে সরকারের পাশে দাঁড়াই।’

এ সময় শেখ হাসিনাকে ‘বোন বলে’ মানেন জানিয়ে সব সময় আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ, যিনি এক সময় বিএনপি-জামায়াতের সঙ্গে চার দলীয় জোটেও ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ