ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ
বগুড়ার দুপচাঁচিয়ার কোচপুকুরিয়া গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) প্রতিবেশী রবিউল ইসলাম (২২) নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতেই ওই ঘটনার সময় বাড়ির লোকজন টের পেয়ে রবিউলকে আটক করেন। পরে তাকে পুলিশে দেয়া হয়।
জানা গেছে, কোচপুকুরিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম প্রতিবেশী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এ ভিকটিমের আর্তচিৎকারে বাড়ির লোকজন এসে রবিউলকে আটক করে। পরে তাকে দুপচাঁচিয়া থানা পুলিশে দেয়া হয়।
এ ঘটনায় ভিটটিমের দাদা থানায় মামলা করেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন


বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন













