শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহবধূ হত্যা, স্বামী-দেবরের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন !

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় তার স্বামী ও ভাসুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১০ বছর আগের এ হত্যা মামলায় আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারক শেখ মো. নাজমুল আলম এ রায় ঘোষণা করেন বলে পিপি খসরুজ্জামান দুলু জানান। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নির্যাতনে নিহত লিপি বেগমের স্বামী মোকদ্দেস মৃধা এবং মোকদ্দেসের ছোট ভাই কবির মৃধা।

এছাড়া মোকদ্দেসের চাচাতো ভাই জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা, জালাল মৃধাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মামলার সাত আসামির মধ্যে বুলু বেগম নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন।

পলাতক কবির ছাড়া আসামিদের সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে পিপি খসরুজ্জামান জানান। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ জুলাই বোয়ালমারীর আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। নিহতের বাবা আকমল মৃধা ওই দিনই বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪