বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি, পুরস্কৃতও করেন : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরশাসক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি, তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে পুরস্কৃতও করেন।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় এক স্ট্যাটাসে এ কথা বলেন।

জয় বলেন, আজ এই দিনে, ৪১ বছর আগে আমার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিল যে আমার মামিদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি। আমার নানা ছাড়া বাকি সবাইকে চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়।
হত্যাকারীরা ছিল একেবারে জঘন্য। স্বৈরশাসক জিয়াউর রহমান এই খুনিদের শুধু রক্ষা করেনি বরং যেন এই হত্যাকারীদের কখনো বিচার করা না যায়, সে জন্য সে মার্শাল ল’–এর অধীনে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করে। তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে সে পুরস্কৃতও করে।

তিনি আরও বলেন, আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তাঁরা দূরে। তাঁরা সব হারিয়েছেন এবং স্বদেশে ফিরতে পারছিলেন না। সবচেয়ে খারাপ ছিল যে বার্তা পাওয়ার বিষয়টি সে সময় এমন কঠিন ছিল যে তাঁরা নিশ্চিতভাবে এ–ও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই। অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সঙ্গে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে