গুলশানের ‘মাস্টারমাইন্ড’ মারজান আসলে পাবনার নুরুল


গুলশান হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মারজানের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার প্রকৃত নাম নুরুল ইসলাম মারজান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ আগেই দাবি করেছিলো, মারজান গুলশান হামলায় জড়িত অন্যান্যদের মতোই। খুব বেশি না হলেও মোটামুটি শিক্ষিত। এবার তার পরিচয় জানা গেলো-বাড়ি পাবনার হেমায়েতপুরের আফুরিয়া গ্রামে।
অন্য জঙ্গিদের মতো গত ৭ থেকে ৮ মাস ধরে বাড়ির সঙ্গে কোন প্রকার যোগাযোগ ছিলো না মারজানের। এর আগে গত ১২ আগষ্ট পুলিশ গুলশান হামলার সঙ্গে জড়িত হিসেবে মারজানের নাম প্রকাশ করে। অবশ্য এর আগে নৃশংস ওই হত্যাকাণ্ডের জন্য মাষ্টারমাইন্ড হিসেবে কানাডীয় পাসপোর্টধারী তামিম চৌধুরীকে দায়ী করে আসছিলো পুলিশ।
পুলিশের দাবি, গুলশান হামলার পর হামলাকারীরা বাইরে অ্যাপস ব্যাবহার করে যেসব ছবি পাঠিয়েছিলো। তাদের মধ্যে মারজান অন্যতম। তবে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছিলো না।
দারুস সালামে জঙ্গি সন্দেহে একজন গ্রেফতারের পর তার কাছে প্রথম মারজানের একটি ছবি পাওয়া যায়। এরপর থেকেই গুলশান হামলায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়ায় এতো দিন অনেকটাই অন্ধকারে ছিলো তদন্তকারী সংস্থা। এবার মিললো পরিচয়।
ছেলের জঙ্গি সংশ্লিষ্টতা প্রকাশের পর মারজানের বাবা বলেছেন, আমার ছেলেকে যারা জঙ্গিবাদের পথে নিয়েছে আমি তাদের বিচার চাই।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













