বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে প্রধানমন্ত্রী ও তার স্বজনদের নামে ভুয়া পেজ, বন্ধের অনুরোধ

রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা কিংবা রেহানাপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো পেজ পরিচালিত হয় না বলে জানিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে ওই পেজগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।

শনিবার রাতে আওয়ামী লীগের পেজে দেয়া ওই পোস্টে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।’

আরো বলা হয়, ‘অনেক পেজের বিবরণে আবার এডমিনরা লিখছেন “এই পেজ অফিসিয়াল” কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য) “তত্ত্বাবধানে পরিচালিত”; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট।’

‘একটি বিশেষ ঘোষণা’ শীর্ষক ওই পোস্টে বলা হয়েছে, ‘দেশবাসীকে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোন ফেসবুক পেজ পরিচালিত হয় না।’

প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নামে পরিচালিত কয়েকটি বিভ্রান্তিমূলক ফেসবুক পেজের লিঙ্ক ওই পোস্টে সংযুক্ত করে বলা হয়, ‘এই সকল পেজের এডমিনদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে পেইজগুলো ‘Unpublished’ করার জন্য।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ