বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা

বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে শনিবার রাতে বিষপানে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে মা তার দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- লেমুয়া গ্রামের রোমান পঞ্চায়েতের স্ত্রী রোজী আক্তার (২৬) এবং তার দুই শিশু সন্তান মৌমি (৪) ও তায়েবা (২)।

রোমান পঞ্চায়েতের গৃহকর্মী হারুন জানান, কয়েকদিন ধরে রোজী বিড়াল মারার কথা বলে স্বামী রোমানকে বাজার থেকে বাসুডিন (ধানের পোকা মারার ওষুধ) এনে দিতে বলছিলেন। কিন্তু রোমান তা এনে দেননি। এরপর শুক্রবার সকালে হারুন বাজার থেকে বাসুডিন এনে দেয়।

হারুন আরও জানায়, শনিবার সন্ধ্যায় রোজী হারুনকে চানাচুর আনতে দোকানে পাঠায়। হারুন দোকান থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পায় এবং ভেতরে শিশুদের কান্না শুনতে পায়। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় রোজী তার দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেছে।

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার কমলেশ দেবনাথ জানান, হাসপাতালে আনার ৫-৭ মিনিট পরই শিশু দুটি মারা যায়। তাদের মা রোজীর অবস্থাও ছিল আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার পরপরই শিশু দুটি মারা যায়। আর বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মায়েরও মৃত্যু হয়।

তিনি বলেন, ‘যেহেতু শিশু দুটি ছোট, তাই তারা নিজেরা বিষ পান করতে পারে না। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মা তার দুই শিশুকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেছে।’ তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন ওসি রিয়াজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত