বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পবিত্র হজ পালন করতে গিয়ে আরো পাঁচ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে গত দুই দিনে আরো পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দু`জন ও গতকাল শুক্রবার তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৯দিনে মোট ১৬ হজযাত্রীর মৃত্যু হলো। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৭ হজযাত্রী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ যে পাঁচজন মারা গেছেন তারা হলেন- জমিরউদ্দিন (৭৪), সুফিয়া খাতুন (৬২), ইসমাইল হোসেন (৭১), মো.আবু তাহের (৮৭), রাশেদা বেগম (৪৮)।

জমিরউদ্দিনের গ্রামের বাড়ি শেরপুর সদরের এক নম্বর ওয়ার্ডের ৯৯৯ মিস্ত্রিবাড়ির বাসিন্দা শুক্রবার মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০২৬৮১৮৮।

সুফিয়া খাতুনের (৬২) গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৩৪৮৯৪।

ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রামনাথপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮১০১০৫।

কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের মো. আবু তাহের (৮৭) মৃত্যুবরন করেন ২৫ আগস্ট। তার পাসপোর্ট নম্বর বিজে ০৬১৩৭৭২।

একই দিন শেরপুর সদরের বেতমারি ঘুঘুরাকান্দি গ্রামের রাশেদা বেগম (৪৮) এর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮৩৩২৬৯।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে